লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অজ্ঞাতনামা এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সরকারি দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের ক্যাম্পাসের উত্তর-পূর্ব কোণ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা ওই কিশোরের বয়স আনুমানিক ১৯ বছর। তাঁর পরনে জিনসের প্যান্ট ও সবুজ রঙের জামা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেইরি ফার্মের ব্যবস্থাপক অরুণ কুমার সাহা।  ফরিদপুর অফিস