লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী নদীর সৎসঙ্গ বিহার ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নিহত ব্যক্তির চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। জোয়ারের পানিতে এ লাশ ভেসে আসতে পারে। ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।