প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর পৌর এলাকার চরপাড়া থেকে গতকাল সোমবার মোহাম্মদ মিয়া (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মহেশখালী থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, তিন দিন আগে বাজারে পান বিক্রি করতে বাড়ি থেকে বের হন মোহাম্মদ। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর হদিস মেলেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন চরপাড়ায় তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি