প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের একটি পুকুরে গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে জয়নাল আবেদীন (১০) নামের এক স্কুলছাত্রের লাশ ভেসে ওঠে। জয়নাল কোমরপুর গ্রামের অটোরিকশাচালক মাজেদ সরদারের ছেলে। সে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল।
ফরিদপুর অফিস