লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ডুবে যাওয়ার একদিন পর গতকাল শিহাব হোসেন (১৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার আটহাজারি গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শিহাব হরিরামপুরের খালপাড় বয়রা গ্রামে তাঁর বন্ধু আবদুল আলীমের বাড়িতে বেড়াতে যান। হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার জানান, গত শুক্রবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গেলে শিহাব ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে কলাগাছিয়া এলাকায় নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।