লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক যুবকের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আইউব নগর হাউজিং কোম্পানির দেয়ালের পাশে এক যুবকের মস্তকবিহীন বিবস্ত্র লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি