লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ হওয়ার চার দিন পর আবদুল কুদ্দুছ (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ঝিনাইগাতী উপজেলা সদরের সালদা গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কুদ্দুছ সালদা গ্রামের আবদুল কাদেরের ছেলে। ২১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কুদ্দুছের ছেলে হাবিল উদ্দিন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।