লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সিংজানি এলাকায় বাঙ্গালী নদী থেকে গতকাল শনিবার আল-আমিন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চাঁদপুর খলসি গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিন গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিরা গতকাল দুপুর ১২টার দিকে সিংজানি এলাকায় বাঙ্গালী নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আল-আমিনের আত্মীয়স্বজন লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে গেছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ওই কিশোরের পরনে শুধু প্যান্ট ছিল। তার শরীর ও পেট ফুলে গেছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।