প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির বিনসাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে সজীব হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সজীব উপজেলার কায়েতপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, সে খাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার বিনসাড়া গ্রামে তার নানার বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন পাশের গ্রামে দাওয়াত খেতে যায়। বিকেলে গ্রামের লোকজন বাড়ির একটি বাঁশের আড়ার সঙ্গে সজীবের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।