লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল সোমবার নিজ বাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম দুদু মিয়া ফকির (৫৫)। বাড়ি উপজেলার হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামে। গতকাল সকালে বাড়ির লোকজন ওই কক্ষে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তাঁদের দাবি, ওই ঘরে কীটনাশকের বোতল পাওয়া গেছে। পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী জিন্নাহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি