প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর থেকে অজ্ঞাতনামা দুজন পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শেরপুর থানার উপপরিদর্শক রাজু কামাল বলেন, রোববার রাত দুইটায় উপজেলার মহিপুর এলাকায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির লাশ তিনি উদ্ধার করেন। একই থানার আরেক উপপরিদর্শক জিয়াউর রহমান বলেন, গতকাল সোমবার সকাল পৌনে সাতটায় উপজেলার মহাসড়কের ধনকুন্ডি এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) লাশ তিনি উদ্ধার করেন। গতকাল দুপুর পর্যন্ত লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি।