লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে ছোট যুমনা নদী থেকে গত মঙ্গলবার দুপুরে ফারজিতা আক্তার (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ফারজিতাসহ তার চার ভাইবোন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ফারজিতা পানিতে ডুবে যায়। দিনভর খোঁজাখুঁজি করেও ফারজিতার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে উপজেলার নলামারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। ফারজিতা আক্তার উপজেলার বেতগাড়ী গ্রামের ফিরোজ আলীর মেয়ে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|