প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর মধ্যপাড়া মহল্লায় নাসিমা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে মুকসুদপুর থানা-পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজুল নাসিমাকে মারধর করেন। গতকাল সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় নাসিমার মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। নাসিমা উপজেলার মোচনা ইউনিয়নের ঘুমতি গ্রামের সাখাওয়াত তালুকদারের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার এসআই নওশের উজ জামান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।