প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুতে ধাক্কা খেয়ে গত সোমবার করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী সেলিম রেজার (২০) লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। ঘাটিনা পালপাড়া গ্রামের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন বলেন, সেলিম উপজেলার নলসোন্দা গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে। ট্রেনে করে ঢাকায় যাওয়ার পথে রেলসেতুতে ধাক্কা খান। গতকাল জেলেদের জালে লাশটি উঠে আসে। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি|