লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুদিন পর নাটোরে জুলহাস আলী (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জলকর দিঘি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। জুলহাস এক আইনজীবীর সহকারী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য জুলহাস গত রোববার আদালতে আসার পর নিখোঁজ হন। গতকাল সকালে আদালত ভবনের পেছনে জলকর দিঘিতে পথচারীরা তাঁর লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। জুলহাস সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
নাটোর প্রতিনিধি