প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে খন্দকার সারজেদ আমিন রিয়াদ (১৪) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নগরের কদমতলীর নাভানা ভূঁইয়া আবাসিক সিটি এলাকার আমিন ইসলামের ছেলে। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। গতকাল শনিবার পুলিশ গোদনাইল এসও সড়কের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে রিয়াদ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। নারায়ণগঞ্জ প্রতিনিধি|