লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশীপুর এলাকায় গতকাল শনিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের পাশে অজ্ঞাতনামা (৫৫) একজনের লাশ উদ্ধার হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী বলেন, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবাহী বাসের ছাদের ওপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।