প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়ার কাটা নদী থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নদীতে এক নারীর মৃতদেহ ভাসছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ তাঁকে হত্যার পর নদীতে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।