লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনীখালী নদী থেকে গতকাল বুধবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২০০ গজ দূরে মেনীখালী নদীতে বুধবার সকালে নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির বয়স আনুমানিক ১৫-২০ দিন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।