লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বৈঠাখালি এলাকায় একটি ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, স্থানীয় লোকজন গতকাল সকালে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।