লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর গত শনিবার আক্তার হোসেন (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে মান্দাইল ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আক্তারের মা তাছলিমা বেগম বলেন, আক্তার বৃহস্পতিবার রাত আটটার দিকে বাসা থেকে বের হয়। এরপর রাত নয়টা থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মান্দাইল খালেরঘাট এলাকার খননযন্ত্রের ওপর বসে তিনি নেশা করছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে হয়তো তাঁর মৃত্যু হয়েছে।