লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকার উত্তর পালরদী গ্রামের একটি ডোবা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গৌরনদী থানার পুলিশ। থানার এসআই ইউনুস আলী জানান, পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের ইটালি-প্রবাসী মনির হোসেনের বাড়ির সন্নিকটের ফারুক মৃধার পানের বরজসংলগ্ন ডোবার মধ্যে স্থানীয় ব্যক্তিরা বিবস্ত্র অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানার ওসি আবুল কালাম জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত্যুর পূর্বে তাঁকে নির্যাতন করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি