লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দোলাইরপাড় এলাকার একটি বাড়ির ছাদ থেকে আল আমিন (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাসচালকের সহকারী ছিলেন। আল আমিনের গ্রামের বাড়ি চাঁদপুরের নতুনবাজার এলাকার মিশন রোডে। শ্যামপুর থানার ওসি আবদুর রশিদ জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল ভোরের মধ্যে কোনো এক সময়ে জবাই করে যুবকটিকে হত্যা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক