লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনো একই পরিবারের আরও তিনজন নিখোঁজ আছে। মৃত ব্যক্তি হলেন মুন্সীগঞ্জের মোক্তাপুর এলাকার আবদুল কাদির (৫০)। নিখোঁজ ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার সেলিম খান (৫০), তাঁর মেয়ে মৌসুমী আক্তার (১৫) ও ছেলে ইমন খান (১২)। বক্তাবলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল রাজ্জাক বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌযান টহল দিচ্ছে। গত শনিবার সকালে সদর উপজেলার ডিক্রিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।