লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের একটি বিলের পাশ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, গতকাল সকালে শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের একটি বিলের পাশে অজ্ঞাত ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত নারীর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান তিনি।