লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ছয় দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় দুলাল মিয়া (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার পৌর এলাকার দেবগ্রাম রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। দুলাল দেবগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, ২২ ডিসেম্বর দুলাল মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে দেবগ্রাম রেলসেতুর নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁর পরিবার ও পুলিশে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, মাদক সেবনের কারণে দুলালের মৃত্যু হয়ে থাকতে পারে।