লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কলিমুদ্দিনের টেক থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার বিকেল সাড়ে চারটায় মস্তকবিহীন নয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। থানার ওসি আসাদুজ্জামান জানান, বিকেলে মাঝিনা কলিমুদ্দিনের টেক এলাকার জেলেরা মাছ ধরে ফেরার পথে একটি খেতে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের মাথায়, মুখমণ্ডলে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি