লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের একটি খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, পচনশীল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি