লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শহরের দক্ষিণ বাসুদেবপুর মহল্লায় হিলি-জয়পুরহাট সড়কের পাশের একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল সাদা চেক লুঙ্গি। এ ব্যাপারে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।