লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড়ের এক ওষুধের দোকান থেকে এস এম সায়েম (৩৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সায়েম পৌরসভার নাজিরা মিয়াপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার দুপুর থেকে সায়েমের দোকান বন্ধ ছিল। বাড়িতে না যাওয়ায় রাত নয়টার দিকে তাঁর ছোট ভাই দোকানের সাটার খুলে সায়েমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।