লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর আল মদীনা আবাসিক হোটেল থেকে গতকাল সোমবার হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে হোটেলের নিবন্ধনে মো. হেলাল (২৫) নাম দিয়ে ওই যুবক হোটেলে উঠেছিলেন। বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান জানান, হোটেলের নিবন্ধন বইয়ের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী, নাম মো. হেলাল। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
নিজস্ব প্রতিবেদক