লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে এক ইজিবাইকচালক জরুরি বিভাগে ওই বৃদ্ধাকে ভর্তি করে সটকে পড়েন। পরে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় বৃদ্ধাটির চিকিৎসা দেওয়া হয়। বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রায়হান বারি বলেন, বৃদ্ধার পরনে কালো বোরকা ও তাঁর সঙ্গে একটি ব্যাগসহ কাপড় রয়েছে। এ ছাড়া তাঁর সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি একজন চিকিৎসকের দেওয়া একটি চিকিৎসাপত্র পাওয়া গেছে। চিকিৎসাপত্রে তাঁর নাম রাবেয়া। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। থানার এসআই মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।