প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর শহরের একটি বাসা থেকে ফারুক মাহমুদ (৪২) নামের এক কৃষি কর্মকর্তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের কেরানীপাড়ার নাসিরাবাদ এলাকার মহিউল আলমের বাসা থেকে গত শুক্রবার রাত ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বাড়ির মালিক মহিউল আলম বলেন, দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার রহমান নগরের বাসিন্দা ফারুক দীর্ঘ সাত বছর ধরে কেরানীপাড়ার এই বাড়িতে স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তিনি কৃষি ব্যাংক কেরানীপাড়া শাখার সাবেক কর্মকর্তা ছিলেন। পরে তিনি পুষ্প বাংলাদেশ নামের স্থানীয় এক এনজিওতে কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি করতেন।