লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নাপিতের চর খাল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতকানিয়া থানার এসআই শাহজালাল বাবুল বলেন, গতকাল ভোরে পথচারীরা খালে লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। লাশের মাথায়, গলায়, বাম হাতে ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘নিহত ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। বয়স আনুমানিক ২৪ বছর। তাঁর পরনে ছিল শার্ট ও লুঙ্গি। পরনের কাপড় ও শরীরের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোথাও শ্রমিক হিসেবে কাজ করতেন।’