লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার চক শ্যামপুর গ্রামের আখখেত থেকে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন কৃষক মাঠে কাজ করে দুপুরে বাড়ি ফেরার পথে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর হাত-পা বাঁধা ছিল। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। l নওগাঁ সংবাদদাতা