লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাবুপাড়া গ্রাম থেকে গতকাল বুধবার চুমকী রানী (১২) নামের নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। চুমকী ওই গ্রামের বিরেন চন্দ্র রায়ের মেয়ে এবং সে স্থানীয় শখেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। গত রোববার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। ওই গ্রামের একটি খেতের মাটির নিচ থেকে গতকাল পুলিশ লাশটি উদ্ধার করে। নীলফামারী প্রতিনিধি