লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জের একটি বাগান থেকে ওবায়দুর শিকদার (২৬) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুর শিকদার মোরেলগঞ্জ উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর শিকদারের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ৩০ এপ্রিল ওবায়দুর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় তাঁর বাবা পরদিন থানায় জিডি করেন। তাঁর ইঞ্জিনচালিত ভ্যানটি পাওয়া যায়নি।