লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূলে জোয়ারে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। তিনি বলেন, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারে। লাশের কিছু অংশ গলে গেছে।