লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরের উত্তর পাড় থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধরমপাশা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গতকাল সকালে হাওরে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল করার সময় তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।