লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল মঙ্গলবার দৌলতদিয়া যৌনপল্লির এক যৌনকর্মীর ঘর থেকে বিপুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কামার কণ্ডু গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিপুল বিশ্বাস দুই বন্ধুকে নিয়ে পল্লির একটি বাড়িতে ঢোকেন। প্রায় এক ঘণ্টা পর বিপুল বাইরে বেরিয়ে মাথা ঘুরছে বলে জানান। তাৎক্ষণিকভাবে তাঁকে শুইয়ে দিয়ে দুই বন্ধুসহ বাড়ির লোকজন মাথায় পানি ঢালতে থাকে। কিছুক্ষণ পর তিনি মারা যান।