লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুরে জাবালে নূর রাখা (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন মহিলা কলেজের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুরের খন্দকারপাড়ায়। লালবাগ থানার উপপরিদর্শক এসআই ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, আজিমপুর সরকারি কোয়ার্টারের দক্ষিণ কলোনির পুরাতন ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন ওই ছাত্রী। বাসাটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মশিউর রহমানের নামে বরাদ্দ করা। তিনি কয়েকজন ছাত্রীর কাছে বাসাটি ভাড়া দিয়েছিলেন। রোববার সন্ধ্যায় অন্য ছাত্রীরা বাসার বাইরে যান। রাত ১০টার দিকে ঘরে ঢুকে তাঁরা সিলিং ফ্যানের সঙ্গে ছাত্রীটির মৃতদেহ ঝুলতে দেখেন। পুলিশ রাত ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে।
ফারুক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছাত্রীটি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।