প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকত এলাকা থেকে গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি পাঁচ-সাত দিন আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।