প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ থাকার পাঁচ দিন পর গতকাল বুধবার বিকেলে পুলিশ রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনের একটি নির্মাণাধীন বাড়ি থেকে সোহেল (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, সোহেলকে হত্যা করা হয়েছে। সোহেল সপরিবারে তুরাগ থানার বাউনিয়া এলাকায় থাকতেন। ১০ জুন তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান পাননি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গতকাল বুধবার বিকলে মিরপুর-১২ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের এমডিসি স্কুলের উল্টোপাশের একটি নির্মাণাধীন ভবনের সাততলার বাথরুমের সিলিংয়ের ওপর থেকে পুলিশ সোহেলের মরদেহ উদ্ধার করে। পরে স্বজনেরা পল্লবী থানায় গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।