প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝুলন্ত অবস্থায় মুহিদ মিয়া (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মুহিদ ভানুগাছ বাজার এলাকার ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইফতার নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয় মুহিদের। পরিবারের সদস্যদের দাবি, ইফতার নিয়ে ঝগড়া হলেও পরে তারা মুহিদকে নিয়ে ইফতার করেন। কিন্তু ইফতারের পর বসতঘরের পাশের একটি গাছের ডালে মুহিদকে ঝুলন্ত অবস্থায় দেখে বড় ভাই কামাল চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা গাছ থেকে মুহিদকে নামান। পরে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।