লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুঠি গ্রামের নিখোঁজ স্কুলছাত্র মকছেদুল ইসলামের (১১) লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ফুলছড়ি এম এম কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, মকছেদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।