প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামের এক নারী ওই গ্রামের পাটখেত থেকে ঘাস সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওসি জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুবৃর্ত্তরা অন্যত্র খুন করে লাশটি পাটখেতে এনে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।