লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে নিখোঁজের দুই দিন পর গত বৃহস্পতিবার মো. জাকির হোসেন (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকির সদর উপজেলার শশরা ইউনিয়নের অমর পাইল জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। জাকিরের মা মরিয়ম নেছা বেওয়া বলেন, গত মঙ্গলবার বিকেল থেকে জাকির নিখোঁজ ছিলেন। এরপর বাড়ির আশপাশে ও পুকুরসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কলাবাগান থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কলাগাছের নিচে জাকিরের লাশ দেখতে পাওয়া যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।