লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের অদূরে ধুতরাবাড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক পাঁচ বছর বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।