প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-২ নম্বরের ফুটপাত থেকে গতকাল শনিবার এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিরপুর মডেল থানার এসআই মো. শাহজাহান আলী বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর-২ নম্বরের হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনের ফুটপাত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর গায়ে নীল-সাদা চেকের একটি স্পোর্টস গেঞ্জি এবং ফিরোজা রঙের একটি পায়জামা ছিল। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর ঘাড় থেকে পুরো পিঠের চামড়া ছিলে গেছে।