লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওরের উত্তর পাড় থেকে গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ জেলে ননী দাসের (৫০) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। গত রোববার সকালে ওই হাওরে মাছ শিকার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাঁর বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টার দিকে ননী দাস ও সচীন্দ্র দাস নৌকায় ধারাম হাওরে মাছ শিকারের জন্য যান। সকাল সাতটার দিকে নৌকাটি ধারাম হাওরে প্রবল ঢেউয়ে ডুবে যায়। এ সময় চিৎকার শুনে জেলেরা এসে সচীন্দ্রকে উদ্ধার করতে পারলেও ননী পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।